রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০২৬

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার (২১ জুন) আখাউড়ার দেবগ্রাম এলাকার রেললাইনের পাশে সিগন্যালের নিকটে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি