ডেস্ক রিপোর্টঃ
একযোগে পদত্যাগ করলেন জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। সোমবার (২২ জুন) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।
এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।
তবে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আইন অঙ্গনে নানা আলোচনা চলছে।






















































