বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০২৬

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজী উপজেলায় চালের টিন কেটে ঘরে ঢুকে কাজল আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুন) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাজল আক্তার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। ঘটনার সময় তিনি তার ছোট সন্তানকে নিয়ে বাসায় একা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করে। পরে খবর পেয়ে শনিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষেয় ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানায়, ঘটনাটি চুরি করতে গিয়ে ঘটেছে, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি