সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে সিএনজি-বাইসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বগাদিয়া উত্তর পোল এলাকায় সিএনজি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে এবং সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন সোনাইমুড়ি থেকে বাইসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বগাদিয়া উত্তর-পোল এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে সোনাইমুড়ির দিকে আসা একটি দ্রুতগতির সিএনজির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সিএনজিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি