বুধবার,১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নদীতে ডুবে কিশোরের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীতে গোসল করতে নেমে আমির হামজা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা ওই এলাকার মো. ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হামজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, হাসপাতালে আনার সময় কিশোরের নাক ও মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনাযুক্ত স্রাব বের হচ্ছিল, যা ডুবে যাওয়ার ঘটনায় শ্বাসতন্ত্রের গুরুতর জটিলতার একটি লক্ষণ হতে পারে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত ডা. সাবিনা ইয়াছমিন প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর খবর পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি