
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে শাড়ি, গরু ও সিএনজিসহ প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাউল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, বাঁজি, গরু, চকোলেট, শাড়ি, নবরত্ন তেল, মদ ও সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।
লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা এসব পণ্য জব্দ করা হয়েছে।

















































