আশিকুর রহমান আশিক :
কুমিল্লা প্রশাসনের উদ্যোগে প্রায় ৭৫ লক্ষ টাকার মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকগুলোর মধ্যে রয়েছে ৩৬৬ কেজি গাজাঁ, ৩৬ বোতল বিয়ার, ৪ বোতল ফেন্সিডিল ও ২৪৮ পিস ইয়াবা।
রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে কুমিল্লা নগরীর কাপ্তানবাজার গোমতি নদীর খেয়াঘাটে এ মাদকগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আমলী আদালত-৮ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহদ বিন আমিন চৌধুরী, কুমিল্লা আমলী আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ । এ সময় বাঙ্গরা থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তফা, মুরাদনগর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, বি-পাড়া থানার উপ-পরিদর্শক মোঃ ফরহাদ হোসেন ও কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আশিকুর রহমান ও উপ-পরিদর্শক মোঃ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।


















































