শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ২ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

comilla-rab-pic-5-12-16

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিযন (র‌্যাব-১১)।

এ সময় তাদের কাছ থেকে ২৩ বোতল কফ সিরাপ, ৬ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজা, ১ হাজার ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ ল‍াখ ৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (০৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন- কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকার মৃত. রবিউল হকের (রবু) ছেলে মো. এরশাদ (২২) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে রাজু মিয়াকে (২৫)।

র‌্যাব জানায়, এরশাদ ও রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। সকালে  নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি