শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

264038_1

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তিকাল করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক।

আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের একসময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহসভাপতি এই ছাত্রনেতা।

২০১৪ সালের জানুয়ারি নির্বাচনের পর টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ সহকারী হিসেবে সঙ্গে রাখেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করলেও শাকিল একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার কবিতা বোদ্ধা মহলে বেশ প্রশংসিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি