স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নে ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। কোতয়ালী থানা পুলিশ বিকেল সাড়ে ৪ টায় মরদেহ উদ্ধার করেছে।
নিহত মামা হাফিজ মিয়া (৩৮) ওই এলাকার বাসিন্দা। ঘাতক ভাগিনা হাসানও একই এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিন জানান, পারিবারিক অর্ন্তকোন্দলের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক পলাতক রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















































