শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মেয়রের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

copy-of-000254
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

চৌদ্দগ্রাম বাজারে সিএনজি অটোরিক্সা প্রবেশ এবং ফুটপাত হকারমুক্ত করাসহ দাবীতে চৌদ্দগ্রামে পৌরমেয়র মিজানুর রহমানের সাথে মতবিনিময় করেছে চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে পৌরভার প্যানেল মেয়র আব্দুল হালিমের নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা মতবিনিময় সভায় বাজারে সিএনজি প্রবেশ, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ এবং বাজারে নিয়মিত চুরি প্রতিরোধসহ বিভিন্ন দাবী জানান। এ সময় মেয়র ব্যবসায়ীদের বিভিন্ন এসব দাবীর প্রতি একাতœতা প্রকাশ করেন। পাশাপাশি মহাসড়কে না উঠে রাস্তার পাশ দিয়ে সিএনজি প্রবেশ ও অবৈধ হকার উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি