বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লেডি গাগা ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

lady-gaga-550x550

ডেস্ক রিপোর্ট : বিশ্ববিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী লেডি গাগা ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। ধর্ষণের শিকার হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডার ভোগেছেন। পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডার, সংক্ষেপে পিটিএস এমন একটি মানসিক ভয়গ্রস্ত রোগ, যা কোনো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হলে স্থায়ীভাবে মনের ভেতর ভয় বাসা বাঁধে, আর দিন দিন তা বাড়তে থাকে। প্রতি মুহূর্তেই আশঙ্কা হয় ওই ভয়ঙ্কর ঘটনাটি বোধ হয় তার জীবনে যে- কোনো মুহূর্তেই আবার ঘটবে। এই ভেবে প্রতি মুহূর্তেই রোগী আতঙ্কগ্রস্থ হয়ে থাকে।

Picture Shows: Lady Gaga June 09, 2015 Eccentric singer Lady Gaga arrives at The Box in London wearing a black feather headdress, chainmail dress and silver nipple pasties. Non-Exclusive WORLDWIDE RIGHTS Pictures by : FameFlynet UK © 2015 Tel : +44 (0)20 3551 5049 Email : info@fameflynet.uk.com

সম্প্রতি নিউ ইয়র্কের ‘শি টোল্ড দ্যা টুডেস শো’ নামে গৃহহীন গে-তরুণদের একটি আশ্রয় কর্মশালায় মানসিক আঘাতপ্রাপ্ত গে-তরুণদের মানসিকভাবে উজ্জীবিত করতে গিয়ে লেডি গাগা বলেন, ‘ এই প্রথম আমি আমার এমন গোপনীয় একটি ব্যাপার বিশ্ববাসীকে জানাচ্ছি। ওই ঘটনাটির পর আমি মানসিকভবে একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। ডাক্তার আর আমার পরিবার তখন আমাকে যথাযথ সহযোগিতা করেছে, পরিচর্যা করেছে। মেডিটেশন আমাকে সাহায্য করেছে। প্রতিদিনই আমাকে নতুন করে বেঁচে উঠার জন্য যুদ্ধ করতে হয়েছে’।

লেডি গাগার গান শুনে বিশ্ব জুড়ে অনুপ্রাণিত হয়েছে লক্ষ লক্ষ তরুণ-তরুণী। এক তরুণ তাকে টুইট করেছে, ‘আপনার সঙ্গীত, আপনার জীবনযুদ্ধ আমাদের সব সময় সাহস যোগিয়েছে’। মানসিক পরিচর্যা কেন্দ্রের তরুণদের লেডি গাগা বলেছেন, ‘তোমাদের জীবনে যাই ঘটুক, তবু তোমাদের আমি ভলোবাসি। কখনো হাল ছেড়ে দিবে না’। তার কথা শুনে ওই মানসিক পরিচর্যা কেন্দ্রের এক তরুণ কেঁদে ফেলে বলেছে, ‘আমাদের প্রতি লেডি গাগার ভালোবাসা প্রমাণ করেছে যে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে’।

সূত্র: সিএনএন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি