শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৮ মামলার আসামী জামায়াত নেতা সানাউল্লাহ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৬

comilla

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস জামায়াত নেতা
মো. সানাউল্লাহ মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব, সিপিসি-২ সদস্যরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া সানাউল্লাহ মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারের কালিকশার গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, আজ ভোররাতে দাউদকান্দি গোমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতা, সন্ত্রাস, বিষ্ফোরকসহ বিভিন্ন আইনে তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। মো. সানাউল্লাহ মজুমদার পরোয়ানভুক্ত পলাতক আসামী । তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি