ডেস্ক রিপোর্টঃ
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নরেন্দ্র মোদীর বিশেষ দূত এম জে আকবর শুক্রবার বিকালে ঢাকা এসে পৌঁছেছেন। বলা হচ্ছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) এর সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন ।
তিনি প্রায়ই ঢাকায় আসেন। এখানকার রাজনৈতিক দল গুলোরে সাথে নানা বৈঠক করেন। ঘরোয়া বৈঠক । ঢাকার রাজনীতির হালচাল বোঝার চেষ্টা করেন। তার সফর ভারত-বান্ধব ঢাকার মিডিয়ায় তেমন হাইলাইটস করে না । কারন ওপারের নাকি নিষেধ আছে। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়াদিল্লি সফর আপাতত স্থগিত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এম জে আকবরের সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূচি অনুসারে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মূল সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এম জে আকবর (পুরো নাম মোবাশ্বের জাওয়াদ আকবর ) জাঁদরেল সাংবাদিক ও লেখক। ভারতের হিন্দু-মুসলিম দাজ্ঞা নিয়ে লিখেছেন অনেক বই। এক সময় কংগ্রেসের এমপিও ছিলেন । এবার বিজিপি ক্ষমতায় আসার আগে আকবর মোদীর দলে যোগ দেন । তখন থেকেই বাংলাদেশের চ্যাপ্টারে দেখভাল ও রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া মূলত তিনিই করেন ।























































