ডেস্ক রিপোর্ট : প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিসংশন করার পক্ষে রায় দিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ। সংসদের ৩’শ ভোটের মধ্যে ২৩৪ টি ভোটই পড়ে প্রেসিডেন্টের অভিসংশনের পক্ষে।
এর আগে অভিশংসনের জন্য শুক্রবার ভোট প্রদান করার কথা ঘোষণা করেছিল দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ন্ত্রণ করা বিরোধীদলগুলো। বৃহস্পতিবার কোরিয়ার পার্লামেন্টে এই ঘোষণা দেয়া হয়।
এখন দেশটির সাংবিধানিক আদালত ১৮০ দিনের মধ্যে পার্ককে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সি থেকে সরানোর কার্যক্রম সম্পন্ন করবে। তবে পার্ক পদত্যাগ করবেন কি না তা এখনো অনিশ্চিত। প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো আজ শুক্রবার বিকেলে মন্ত্রিসভার সঙ্গে পার্কের বৈঠকের কথা রয়েছে। এর ফলে বর্তমান প্রধানমন্ত্রী হং কই আহন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। আর ১৮০ দিন এই দায়িত্বে থাকবেন তিনি।
নিয়মানুযায়ী দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট পেলেই প্রেসিডেন্টের অভিশংসন বিল পাশ হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আশংকা করেছিলেন অভিশংসনের জন্য পর্যাপ্ত পরিমাণ সমর্থন আছে বিরোধী দল ও পার্ক বিরোধী পার্লামেন্ট সদস্যেদের। সেই আশংকাই এবার সত্যিকারের রূপ নিল।
সূত্র: সিএনএন

























































