শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মিয়ানমার আভিমুখে লংমার্চ উপলক্ষে চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মিয়ানমার আভিমুখে লংমার্চ উপলক্ষে চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:
আগামী ১৮ ডিসেম্বর রোববার মিয়ানমার অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সংগঠনের চৌদ্দগ্রাম শাখার নেতৃবৃন্দ। চৌদ্দগ্রাম ডাকবাংলা রোডস্থ ইসা’র চৌদ্দগ্রাম কার্যালয়ে গত শনিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসা উপজেলা উত্তর সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন ইসা কুমিল¬া জেলা সভাপতি মাওলানা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ইসা’র জেলা সহ-সভাপতি এম এম বিল¬াল হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইসা জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ সভাপতি মাওঃ নূর আহম্মদ, কুমিল¬া জেলা মুজাহিদ কমিটির সদর সৈয়্যেদ আহম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা সহ-সভাপতি মাওঃ আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ জহির, মুজাহিদ কমিটি উপজেলা সাধারন সম্পাদক মোঃ সফিকুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, এ লংমার্চের মূল উদ্দেশ্য হচ্ছে- মিয়ানমারে সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধ করা। রোহিঙ্গা মুসলমানদের নাগরিক ও মানবিক অধিকার ফিরিয়ে দেয়া সহ মোট ৫ টি দাবি। সভায় চৌদ্দগ্রামসহ কুমিল¬া জেলার সকলকে পদুয়ার বাজার বিশ্বরোডে একত্রিত হয়ে ঢাকা থেকে আগত লংমার্চে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি