রকিবুল হাসান রকি,সদর দক্ষিণঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নাছির হত্যা মামলাসহ ১০ মামলার পলাতক আসামী, মাদক ব্যবসায়ী এনা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত পৌণে ৮ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১ ।
গ্রেফতার হওয়া এনা মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া মধ্যপাড়া এলাকার মৃত. সুরুজ মিয়ার ছেলে।
কুমিল্লা র্যাব-১১ সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একবালিয়া গ্রামস্থ সোনাইছড়ির মমিনের দোকানের সামনে হতে চাঞ্চল্যকর নাছির হত্যা মামলাসহ ১০টি মামলার পলাতক আসামী মোঃ এনা মিয়াকে গ্রেফতার করে।
চলতি বছরের গত ১১ এপ্রিল সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মোঃ নাছির উদ্দিনকে আসামী মোঃ এনা মিয়াসহ মোট ১০ জন সন্ত্রাসী দা-ছেনি, কিরিচ-লোহার রড, লাঠিসোঠা ইত্যাদি দিয়ে ভিকটিম নাছির উদ্দিনকে সমস্ত শরীরে কোপাইয়া লোহার রড-ছেনি দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এরপর থেকে সে দীর্ঘদিন যাবত আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ভূঁয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভারতে গা ঢাকা দিয়ে ছিল।


















































