স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম এলাকায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মোঃ আলিফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আলিফ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের ইন্সুরেন্স কর্মকর্তা আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মোঃ আলিফ বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন বাড়িতে আলিফকে খুজে না পেয়ে পুকুরের পানিতে নেমে খোজাখুজি শুরু করে। পরে পুকুর থেকে শিশু আলিফকে উদ্ধার করে স্থানিয়রা কাবিলা ইর্স্টাণ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে।
নিহতের পিতা আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


















































