শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৯ আরোহী নিয়ে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

45282_illusion

পূর্বাশা ডেস্ক:

রাশিয়ার সাখা (ইউকুতিয়া) প্রজাতন্ত্রে ৩৯ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৩২ কর্মকর্তা ও সাতজন ক্রু রয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আরটি এ সোমবার এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা তাস আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি বলে খবরে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি