শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইলেক্টরাল কলেজেও জিতলেন ট্রাম্প, প্রেসিডেন্ট হতে আর বাধা নেই ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

483208412-real-estate-tycoon-donald-trump-flashes-the-thumbs-up-jpg-crop-promo-xlarge2

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে শেষ বাধাটাও অতিক্রম করলেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে তিনি ইলেক্টরাল কলেজের সদস্যরা তাকে জয়ী ঘোষণা করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচনী অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

টেক্সাসের ইলেক্টররা ট্রাম্পকে ভোট দিলে ট্রাম্পের শেষ বাধাটাও কেটে যায়। এর ফলে ট্রাম্পের ২৭০ ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে ৬ জানুয়ারি, কংগ্রেসের যৌথ অধিবেশনে।

প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট পার্টির হিলারি ক্লিনটন প্রায় ৩০ লাখ ভোট বেশি পেলেও ইলেক্টরাল কলেজের ভোটে এগিয়ে যান ট্রাম্প।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি