শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজের কেন্দ্রে সাখাওয়াতের পরাজয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৬

 

xbnp-nar-jpg-pagespeed-ic-e9nw2g8ufs
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নিজের কেন্দ্রে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর কাছে প্রায় ১ হাজার ভোটে হেরেছেন।

চাষাড়ার ঈদগাহ মাঠ সংলগ্ন আদর্শ স্কুলের দুটি কেন্দ্রে সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬৮ ভোট (৫০৪ ও ৪৬২)। আর আইভীর নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৯৩০ ভোট (১২৫২ ও ৬৭৮)।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ স্কুলের দুই কেন্দ্রের ফল ঘোষণা করেন।

ভোট দেওয়ার পর নিজের জয়ের আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন খান ভোট দেওয়ার পর নিজের জয়ের আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন খান এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সিটির ১৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি