শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইভীকে সহায়তা দেওয়ার আশ্বাস সাখাওয়াতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৬

268740_1

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটির নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি মনোনীত বিজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান। শুক্রবার সকালে ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর খানপুরে সাখাওয়াতের বাসভবনে গেলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ আশ্বাস দেন। নগরীর জামতলা কবরস্থানে বাবার কবর জিয়ারত শেষে সকাল সাড়ে ১০টায় মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় যান আইভী।

সেখানে আইভীকে অভিনন্দন জানান সাখাওয়াত।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, শহরের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমি সহায়তা দিতে প্রস্তুত। উনি (আইভী) যেহেতু পাশে এসেছেন তাই আমার কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই।

এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি আসছি সৌজন‌্য সাক্ষাতের জন‌্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি।’

তিনি আরো বলেন, ‘নিবার্চনে জয় পরাজয় থাকতে পারে। আমরা নগরের উন্নয়নে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে চাই।’

এ সময় আইভীকে উদ্দেশ্য করে সাখাওয়াত বলেন, মাদক আর সন্ত্রাসের শহর হিসেবে নারায়ণগঞ্জের যে দুর্নাম তা থেকে যাতে নারায়ণগঞ্জ রক্ষা পায়। সেটা আপনার কাছ থেকে আশা করব।

জবাবে আইভী জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিজে আগে থেকেই সোচ্চার। তার সেই চেষ্টা অব‌্যাহত থাকবে।  এজন্য তিনি সাখাওয়াতের সহযোগিতা কামনা করেন।  এরপর বিজয়ী ও বিজিত প্রার্থী একসঙ্গে মিষ্টিমুখ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি