
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের চাপাঁয় আজগর আলী (২০) নামের এক পথচারি নিহত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত আজগর আলী চট্টগ্রাম জেলার ভুশপুর উপজেলার দাতমারা গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সড়ক পারাপারের সময় মালবাহী একটি ট্রাকের চাপায় পথচারী আজগর আলী ঘটনাস্থলে নিহত হন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















































