মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মুস্তাফিজের সমালোচনায় ভারতীয় পত্রিকা, আইসিসি পুরস্কারের অযোগ্য


মুস্তাফিজের সমালোচনায় ভারতীয় পত্রিকা, আইসিসি পুরস্কারের অযোগ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

268948_1
ডেস্ক রিপোর্টঃ
কার্টার মাস্টার মুস্তাফিজের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় তার সমালোচনা করেছে ভারতীয় পত্রিকা ‘স্পোর্টসকিডা’। তারা একটি অনুচ্ছেদে প্রকাশ করেছে, যেখানে সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য বিবেচিত মুস্তাফিজকে অযোগ্য দাবী করা হয়েছে।
 
তাদের অনুচ্ছেদের মতে, মুস্তাফিজ আইসিসির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ম্যাচ খেলেনি পাশাপাশি তার পারফরমেন্স তেমন ভালো ছিলনা। সেই একই সময়ে ভারতের কেএল রাহুল, জাস্প্রিত বুমরাহ ও শ্রীলংকান কুশাল মেন্ডিস বেশি ভালো করেছেন।
 
সর্বশেষ ১২ মাসে মুস্তাফিজ মাত্র ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন (৩টি একদিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি)। সেই ১৩ ম্যাচে ১১.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। অন্যদিকে জাস্প্রিত বুমরাহ ২৪ ম্যাচে নিয়েছেন ৩৭টি উইকেট। এছাড়া কেএল রাহুল তিন ফরমেটেই শতক হাঁকিয়েছেন।
 
সেই অনুচ্ছেদের শেষের দিকে বলা হয়, আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপরেও যদি কেউ যোগ্য হোন সেটা মুস্তাফিজুর রহমান নন, সেই পুরস্কারের যোগ্য দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
 
মুস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভূত হন এবং একই সময়ে দুজনেই অসাধারণ পারফর্ম করেছেন। তবে মুস্তাফিজের থেকে রাবাদার পারফরমেন্স বেশি উজ্জ্বল। রাবাদা তিন ফরমেটে ৩২টি আন্তর্জাতিক ম্যাচে ২৩ এর উপর গড়ে নিয়েছেন ৬৭ উইকেট।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৬ সালের সেরা উদীয়মান ক্রিকেটারের নাম ঘোষণা করে। এবার সেই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি