মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মোস্তাফিজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৬

mustafizur20161225102350
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে মোস্তাফিজকে দলে রাখতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, `মোস্তাফিজকে নিয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। সবকিছু নির্ভর করছে তার উপর, সে কেমন অনুভব করছে। আজও সে বোলিং করেছে। আর তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।`

তিনি আরও বলেন, `ফিজিওর দিক থেকে মোস্তাফিজের খেলতে কোন সমস্যা নেই। তবে তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। ম্যাচের আগে বোলিং করার পর সে যদি খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে তাহলেই তাকে খেলানো হবে।`

ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে পাঁচ মাস পর ক্রিকেটে ফেরেন মোস্তাফিজ। মাঠে ফিরেই বল করেছেন সাত ওভার। ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি