বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


মানব পাচারচক্রের সন্দেহভাজন ১৬ সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

3d5f16885c0cd696d356d46f30ce762f-rab-logo-1

পূর্বাশা ডেস্ক:

মানব পাচারচক্রের সন্দেহভাজন ১৬ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় জানানো হয়, র‍্যাব-৩ অভিযান চালিয়ে ওই ১৬ জনকে আটক করে। এ ছাড়া মানব পাচারের শিকার চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। বিস্তারিত তথ্য জানাতে র‍্যাবের সংবাদ সম্মেলন করার কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি