পূর্বাশা ডেস্ক:
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা। বিকেল পৌনে ৪টার দিকে দলটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি বঙ্গভবনে প্রবেশ করে।
প্রতিনিধিদলে রাশেদ খান মেনন ছাড়াও রয়েছেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, ইকবাল কবির জাহিদ, কামরুল আহসান ও অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।























































