শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরবর্তী ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জন হিকেনলোপার!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

hickenlooper-550x413
ডেস্ক রিপোর্ট: গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলো। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথও নেওয়া হয়নি। নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকানরা। হিলারির উত্তরসূরি হিসেবে কে হবেন ডেমোক্রেটতের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী এই নিয়ে চলছে আলোপ আলোচনা ও হিসেবে নিকেশ।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের মধ্যে প্রাথমিকভাবে ৭ জনকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ধারণা করা হচ্ছে। এই তালিকায় এগিয়ে আছেন কলরাডোর গভর্নর জন হিকেনলোপার। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হবেন। আগামী নির্বাচনে যে প্রার্থী আছে তার মধ্যে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন।

২০০৩ সালে ডেনভারের মেয়র নির্বাচিত হওয়ার হওয়ার আগে তিনি একজন ভূতাত্ত্বিক ছিলেন এরপর তিনি ব্যবসা বনে যান। কলরাডোর গভর্নর নির্বাচিত হয়ে তিনি ২০১১ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরবর্তী ডেমোক্রেট প্রার্থীদের মধ্যে সেরা ৬ জনের পরেই রয়েছেন জন হিকেন লোপার। তার আগের সারিতে রয়েছেন মেসাচুয়েটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন, বারমুন্টের সিনেটর বার্নি স্যান্ডার্ডস, নিউ জার্সির সিনেটর করি বোকার, মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার, নিউ ইয়র্কের সিনেটর ক্রিস্টিন গিলিব্যান্ড ও বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা।

হিকেনলোপার দেশের মানুষের কাছে পরিচিত। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির রানিংমেট হওয়ার কথা ছিল তবে তা শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা না থাকার কারণেই তিনি নিজের নাম প্রত্যাখান করে নেন। তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন।

সূত্র: দ্য হিল ও ডেনভার ৭



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি