শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনে সরকারি ভবনের ভিতর গাড়ি, বিস্ফোরণ, হামলাকারী সহ নিহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

46777_explo

পূর্বাশা ডেস্ক:

চীনের সিনজিয়াংয়ে একটি সরকারি ভবনের ভিতর গাড়ি উঠিয়ে দিয়েছে একদল হামলাকারী। এরপর তারা সেখানে একটি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারী চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বুধবার। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, মুসলিম উইঘুর সম্প্রদায়ের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যকার সহিংসতায় সাম্প্রতিক সময়ে কয়েক শত মানুষ নিহত হয়েছেন সিনজিয়াংয়ে। এর জন্য সরকার দায়ী করেছে ইসলামপন্থি উগ্রবাদীদের। তবে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো এবং যারা নির্বাসনে রয়েছেন তারা ক্ষুব্ধ চীনের ওপর। কারণ, তারা উইঘুর সম্প্রদায়ের ধর্মীয় ও সংস্কৃতি নিয়ন্ত্রণ করছে। অসন্তোষের জন্য এটা অধিক হারে দায়ী বলে বলছে তারা। কিন্তু সিনজিয়াংয়ে কোনো নিষ্পেষণ চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি