রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৬

damak20161230182427
পূর্বাশা ডেস্ক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাফিজুর রহমান (৪৮) এক মাদক মামলার আসামি মারা গেছেন। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তার হাজতি নম্বর ২৬৬৪৯/১৬।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবুল মিয়া জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি