শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » লিটন প্রমাণ করলো সে শিশুটিকে ইচ্ছাকৃতভাবে গুলি করেনি : মাহবুব আরা


লিটন প্রমাণ করলো সে শিশুটিকে ইচ্ছাকৃতভাবে গুলি করেনি : মাহবুব আরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

271208_1
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে গাইবান্ধা জেলার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় জামায়াত-শিবিরকে অভিযুক্ত করা হচ্ছে।

গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য এবং হুইপ মাহবুব আরা বেগম গিনির কাছে বিবিসি বাংলাকে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থানের কারণে হামলার লক্ষ্য হিসেবে পরিণত হয়েছেন মঞ্জুরুল ইসলাম লিটন।

কিন্তু কিছুদিন আগে এমপি মিস্টার ইসলামের ছোড়া গুলিতে এক শিশু গুরুতর আহত হওয়ার পর সেখানকার স্থানীয় রাজনীতিতে দলীয় কোন্দলের বিষয়টিও সামনে উঠে এসেছিল।

তবে মিস্টার ইসলামের এই হত্যাকান্ডের পর গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য এবং হুইপ মাহবুব আরা বেগম গিনি বলেছেন ‘এটা কাপুরোষোচিত হত্যাকান্ড। জামায়াত-শিবির আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারাই এ কাজ করেছে’।

‘লিটনের শত্রুই ছিল জামায়াত-শিবির। ছাত্র রাজনীতি যখন করতো তখন থেকে জামায়াতকে প্রতিহত করতে করতে সুন্দরগঞ্জে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর জামায়াতের চক্রান্তের মধ্যেই সংসদ সদস্য পদটা ধরে রেখেছিল’-বলছিলেন মাহবুব আরা গিনি।

‘কিছুদিন আগে একটা শিশুর পায়ে গুলি লাগার ঘটনায় মিডিয়াতে এমন অবস্থা করা হয়েছিল সে যে জামায়াত-শিবিরের চক্রান্তের শিকার এটা কিন্তু কেউ মানতো না। আজকে মঞ্জুরুল ইসলাম লিটন জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেল।’

২০১৫ সালে সৌরভ নামের ওই শিশুটির গুলিবিদ্ধ হবার ঘটনার পর মি: ইসলামের লাইসেন্সকৃত অস্ত্র পুলিশের কাছে জমা দিতে হয়েছিল। হত্যা-চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়ার পর তিনি বেশ আলোচিত হয়েছিলেন। বর্তমানে মঞ্জুরুল ইসলাম লিটন জামিনে ছিলেন।

এ প্রসঙ্গে মাহবুব আরা গিনি বলছিলেন ‘ওই সময়ে জামায়াত-শিবিররা যে তাকে অ্যাটাক করেছিল, সে যে গুলিটা ছুড়তে গিয়ে শিশুটির গায়ে লেগেছিল-এটা কিন্তু কেউ বলেনি। লিটন জীবন দিয়ে প্রমাণ করে গেল যে সেই সত্য ছিল’।আস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি