দেবিদ্বার প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রোববার সকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বই বিতরণ করেন । প্রতিষ্ঠান গুলো হচ্ছে দেবিদ্বার দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুল ও দেবিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খগেন্দ্র চন্দ্র সরকার, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ ময়নাল হোসেন মনির, দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম প্রমূখ। এদিকে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে মহা আনন্দে মেতে উঠেন।


















































