শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়তি টাকা না দিলে সুযোগ মেলেনা জরুরি অপারেশনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

po
পূর্বাশা ডেস্ক:

আউটডোর বা জরুরি বিভাগ সবখানেই বাণিজ্য, রোগীকে ঘিরে। বাড়তি টাকা না দিলে করা হয় না জরুরি অপারেশন। সরকারি পঙ্গু হাসপাতালের রোগী বাণিজ্য দেখে হতাশ, চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা।

জরুরি অপারেশনের জন্য  দুই দিন ধরে পঙ্গু হাসপাতালের করিডোরে অপেক্ষা করছেন এক রোগীর   স্বজনরা। রোগী গুরুতর হলেও অপারেশন প্রক্রিয়া নির্ভর করে চিকিৎসক ও সেবকদের ইচ্ছা,অনিচ্ছার ও আর্থিক লেনদেনের ওপর। আর এঅবস্থায়  আহাজারি থামেনা রোগী ও স্বজনের।

রোগীরা বলছে, ঘন্টারপর ঘন্টা তাদের কাছে গেলেও তারা কোন সাড়া দেয় না। রোগী যদি মারা যায় তবে কি জবাব দিব নিজেকে? কেনো এমন হচ্ছে? কোন বিকল্প ব্যবস্থা কি করা যায়?

এসব ঘটনা পর্যবেক্ষণ করতে এক রোগীর স্বজনের পরিচয়ে আপারেশন থিয়েটারের সহকারীর সাথে যোগাযোগ করে সংবাদকর্মীর দল। পাওয়া যায় মূহুর্তেই ফল। তিনি বললেন, সিরিয়াল দিলেই করা হবে অপারেশন। অর্থাৎ ১৮শ’ টাকা দিলেই হবে অস্ত্রপাচার।

অবৈধ ভাবে আদায় করা টাকা কার কার পকেটে যাচ্ছে? আর কারাইবা ম“ দিচ্ছে অপারেশন থিয়েটার সহকারীদের? এই বিষয়ে কথা হয় ওই সিন্ডিকেটের এক সদস্যের সাথে। তিনি বলেন, এই টাকা প্রশাসন থেকে শুরু করে এলাকার অনেকেই ভাগ দিতে হয়।

সরকারি পঙ্গু হাসপাতালে এমন অপকর্মের চলছে বহুদিন। কবে এর আবসান হবে বা আসলেই হবে কি না তা নিয়ে চিন্তার শেষ নেই ভুক্তভোগীদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি