রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


২০১৭ সালে সরকার ও বিরোধীদের কাছে কয়েকটি প্রত্যাশা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

2017-some-wish-550x309
পূর্বাশা ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানুষও নতুন বছরকে বিভিন্ন কারণে শুভ বিদায় জানায়। বিশেষ করে অর্থনৈতিক কারণে। গত বছরের চেয়ে আগামী ২০১৭ সালটি আরো ভালো হবে সেই প্রত্যাশায় আগের বছরকে বিদায় জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা মনে করি নতুন বছরে পরিবর্তন আসবে নতুন করে।

নতুন বছরের প্রথম দিনেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রক্তপাত ঘটে। সিরিয়ায় যুদ্ধ বন্ধের জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। সিরিয়া ছাড়াও ইরাক, লিবিয়া ও ইয়েমেনে লাখো মানুষ ভোগান্তিতে রয়েছে। অনেকে আহত হচ্ছে, প্রিয়জন হারাচ্ছে ও গৃহহারা হচ্ছে।

মিসরেও গত কয়েক বছর ধরে চলছে রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকটের কারণে বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। তুরস্ক এখন আঞ্চলিক সুপারপাওয়ার রাষ্ট্র। ন্যাটোর সদস্য এই দেশে বিপর্যয়ের সমাপ্তি হচ্ছে না। লঙ্ঘিত হচ্ছে মানবতা। বাড়ছে সহিংসতা।

বর্তমানে দেশে যে উন্নয়নের ধারা রয়েছে তা চলমান রাখতে হবে। কারণ হিসেবে বলতে পারি, গত বছর কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা হয়নি। এছাড়া চোখে পড়ার মতো কোনো রাজনৈতিক কর্মকান্ডও দেখা যায়নি।

তবে গণতন্ত্রবিহীন উন্নয়ন অসম্পূর্ণই মনে হয়। গণতন্ত্রকে অর্থবহ করে তুলতে কথা বলার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে রাজনৈতিক বিরোধীদের কথা বলার জন্য সুযোগ থাকতে হবে। ২০১৬ সালে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই সুযোগ কম দেওয়া হয়েছে।

আমরা এও জানি গণতন্ত্রকে অর্থবহ করা ক্ষমতাসীন দলের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে বিরোধীদেরও সমান দায়িত্ব রয়েছে গণতন্ত্রকে উন্নত করার। প্রধান বিরোধীরাও ২০১৫ সালে ধ্বংসাত্মক রাজনীতি কর্মসূচি দিয়েছিল। যা রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি সাধন করেছে।

সরকারের উচিৎ দুর্নীতি প্রতিরোধ করা তাতে দেশের জিডিপির বাড়বে। আমরা বলতে পারি ব্যাংকিং খাতে সরকারের বিশৃঙ্খলা রয়েছে। বিশেষ করে পাবলিক ব্যাংকেঅ। পাবলিক ব্যাংকে অতিরিক্ত ঋণ খেলাপি রয়েছে।

জন ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকার আয় বাড়াতে যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে জন ব্যয়ে জবাবদিহিতা বাড়ানোর উপর জোর দিতে হবে। বিশেষ করে সরকারি প্রকল্পে । সরকারি প্রকল্পে সময় ও অতিরিক্ত ব্যয়ের দিকে নজর দিতে হবে।

জনগণের অর্থ ব্যয়ে শাসনের জবাবদিহিতার ফলে সব কিছুই সফল হবে। সর্বশেষে আমরা বলতে পারি সরকারের প্রতিটি স্তরে সুশাসন নিশ্চিত করতে হবে। কারণ সুশাসনের উপর নির্ভর করে সরকারের সফলতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি