শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা নির্যাতনে ব্যবস্থা নিতে যাচ্ছে মিয়ানমার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

rohingya-torture-3

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিও আমলে নিয়ে মিয়ানমার সরকার জানিয়েছে এটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটি দেশটির একজন পুলিশ কর্মকর্তা ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

যদিও এর আগে রোহিঙ্গা নির্যাতনের অসংখ্য চিত্র প্রকাশ করলেও মিয়ানমার সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল। তবে কর্তৃপক্ষ এখন প্রতিশ্রুতি দিয়েছে তারা ঐ ভিডিওটির প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে। ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে। মিয়ানমারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে বলা হয়েছে এই ঘটনা নভেম্বরে রাখাইন রাজ্যে সংঘর্ষের দু’দিন পরেই ঘটেছে। ওই সংঘর্ষের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে বলে এ পর্যন্ত দাবি করে আসছিল মিয়ানমার সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি