শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূমিকম্পনে কুমিল্লা সিটি মার্কেটে ফাটল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৭

comilla-city-market-pic
স্টাফ রিপোর্টারঃ
ভূমিকম্পে কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় অবস্থিত সিটি মার্কেটের লিফটের পাশে ফাটল দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টা ৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর এ ফাটল সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।
ফাটল দেখে আতঙ্কিত মাকের্টের দোকান মালিক-কর্মচারি ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

15870877_1354115517966328_27456266_n

এদিকে ভূমিকম্পে আতংক ছড়িয়ে পড়ে কুমিল্লা জেলাজুড়ে। কুমিল্লা ইপিজেডের আতংকিত শ্রমিকদেরকেও কোম্পানি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এছাড়া আতঙ্কে ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে। সিটি মার্কেট ব্যতিত এখন পর্যন্ত আর কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ত্রিপুরার আগরতলার কাছে আম্বাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। গভীরতা ছিল ৩৬.১ কিলোমিটার। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি