শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশানে ডিএনসিসি মার্কেটে ফের আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

272062_1
পূর্বাশা ডেস্ক:

রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে ফের আগুনের সূত্রপাত হয়েছে। মার্কেটের ধ্বংসস্তুপ থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, মঙ্গলবার ভালভাবে আগুন না নেভানোর কারণে বুধবার আবার আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডিসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি