বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শপথ গ্রহণের পরেই গ্রেফতার বিএনপিপন্থী নাসিক কাউন্সিলর


শপথ গ্রহণের পরেই গ্রেফতার বিএনপিপন্থী নাসিক কাউন্সিলর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৭

%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-400x260

ডেস্ক রিপোর্টঃ

শপথ গ্রহণের পরই গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বিএনপির আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ-মিছিলে অংশ নিতে গিয়ে গ্রেফতার হন তিনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি