মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে টালবাহানা শুরু করেছে ভারত


বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে টালবাহানা শুরু করেছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

wc-2

স্পোর্টস ডেস্কঃ

বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে টালবাহানা শুরু হয়ে গেছে। বরাবরই বাণিজ্যিক ক্ষতির অজুহাতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজনে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট ম্যাচের ভেন্যু আর দিনক্ষণ ঠিক হয়ে গেলেও আবারো তা নিয়ে নাটক শুরু হচ্ছে বলে জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’।

গত বছরের মাঝামাঝি সময়ে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে এ বছরের ফেব্রুয়ারিতে আনা হয়। বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে ভারত হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা জানায়।

তবে, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে শঙ্কা জাগছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে পর্যাপ্ত ফান্ড না থাকার বিষয়টি।

২০১৬ সালের আগস্টে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, হায়দ্রাবাদে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি। কিন্তু সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, টেস্ট শুরু হবে আসলে ৯ ফেব্রুয়ারি। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য আগেই চেয়েছিল কোহলি বাহিনীর বিপক্ষে মাঠে নামার আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে। আর সেটি কলকাতার ইডেন গার্ডেনে খেলতে চেয়েছিল বাংলাদেশ।

কিন্তু কলকাতায় প্রস্তুতি ম্যাচটি আয়োজন করা হচ্ছে না। বিসিবির প্রস্তাবে প্রস্তুতি ম্যাচ আয়োজনে রাজি হয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু কবে, কোন মাঠে হবে সেটি চূড়ান্ত হয়নি। ম্যাচটি ৩ অথবা ৪ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি