শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পলাতক আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

144943atok-11_kalerkantho_pic

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, ২০০২ সালের একটি মাদক মামলায় আদালত ফিরোজের বিরুদ্ধে দুই বছরের সাজা দেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি