শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত থেকে আসা ৮৫ জন বেনাপোলে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

475e718973224d5a620cbc1751a9d5b5-58745ca93303d-550x309
ডেস্ক রিপোর্টঃ

যশোর বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ভারত

থেকে অবৈধভাবে আসা ৮৫ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৪৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৬টি শিশু রয়েছে।

বিজিবি জানায়, গোপন খবর আসে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও গাতীপারা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৬ জন শিশু আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপি কমান্ডার আব্দুল জলিল অবৈধভাবে ভারত থেকে আসা ৮৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি