শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সুগন্ধা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার


সুগন্ধা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

1484028249
পূর্বাশা ডেস্ক:
ঝালকাঠির সুগন্ধা নদীতে শুক্রবার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর লাশ চারদিন পর উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, জেলা সদর উপজেলার ইছালিয়া গ্রামের রাজ্জাক মল্লিক রাজা (৩২), মহদিপুর গ্রামের আলম জমাদ্দার (৪৫) ও দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০)।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন ওই নদীতে দুই দফায় তিন যাত্রীর লাশ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রাম ঘেঁষা সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে ট্রলারটি জেলা শহরের পৌরসভা খেয়াঘাটে আসছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি স্টিমারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় চালকসহ আট যাত্রীকে জেলেরা উদ্ধার করলেও তিনজন নিখোঁজ থাকে। নিহতরা নির্মাণ শ্রমিক ছিলেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি