বেলাল হোসাইন ,চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাহেব আলী শান্ত নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটক শান্ত কুমিল্লার বরুড়া উপজেলার লগ্নসার গ্রামের করিম আলীর পুত্র।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহাসড়কের মিয়াবাজারস্থ হোটেল হাইওয়ে ইনের সামনে থেকে ১ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শান্তকে (৩১) আটক করা হয়।

















































