বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » একাদশতম নির্বাচনের আগে সরানো হবে না জিয়ার কবরসহ এই স্থাপনাগুলো


একাদশতম নির্বাচনের আগে সরানো হবে না জিয়ার কবরসহ এই স্থাপনাগুলো


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

273789_1
পূর্বাশা ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষা শেষে জাতীয় সংসদ ভবন, প্রস্তাবিত আইয়ুব নগর প্রকল্পসহ স্থপতি লুই আই কানের হাতে গড়া দুর্লভ স্থাপত্যকর্মের ঐতিহাসিক নকশাগুলো দেশে ফিরিয়ে আনা হলেও এ মুহূর্তে নকশার পূর্ণাঙ্গ বাস্তবায়নে যাচ্ছে না সরকার।

বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর অপসারণে এখনই কোনো পদক্ষেপ নেয়া হবে না। সেই সঙ্গে নকশার বাইরে থাকা স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মতো বড় স্থাপনাগুলোও অপসারণের পরিকল্পনা নেই সরকারের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, সহিংসতা নিরোধ ও জঙ্গি হামলা ঠেকানোর লক্ষ্যে আসন্ন একাদশতম জাতীয় নির্বাচনের আগে এসব পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেই। এছাড়া পাকিস্তান আমলে তৈরি করা এসব নকশা বর্তমানের সঙ্গে কতটা মানানসই সেটাও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্বশীলরা এরই মধ্যে নকশাগুলো পর্যালোচনাও শুরু করছেন। পর্যালোচনা শেষে তাদের দেয়া প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি