মোঃ বেলাল হোসাইনঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাহেব আলী শান্ত (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আটক হওয়া সাহেব আলী শান্ত কুমিল্লার বরুড়া উপজেলার লগ্নসার গ্রামের করিম আলীর পুত্র।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মহাসড়কের মিয়াবাজারস্থ হোটেল হাইওয়ে ইনের সামনে থেকে ১ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শান্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


















































