শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুই সন্তানকে গলা কেটে হত্যা করে স্ত্রীর আত্মহত্যা: স্বামী আটক


দুই সন্তানকে গলা কেটে হত্যা করে স্ত্রীর আত্মহত্যা: স্বামী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

image-15018
ডেস্ক রিপোর্টঃ

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শামীম হোসনকে আটক করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ তথ্য জানান দারুস সালাম থানার ডিউটি অফিসার আব্দুস সালাম।

তিনি জানান, মঙ্গলবার রাতে শামীম হোসনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর দারুসসালাম থানার ছোটোদিয়া পানি পাম্পের পাশের একটি বাসা থেকে শামীম হোসেনর স্ত্রী আনিকা (২০), তার মেয়ে শামীমা (৫) ও ছেলে আব্দুল্লাহ (৩) লাশ উদ্ধার করে পুলিশ।

শামীম হোসেন পেশায় সেলুন কর্মচারী। তিনি স্ত্রী আনিকা, মেয়ে শামীমা ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে দারুসসালাম থানার ছোটোদিয়া পানির পাম্পের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুরে শামীম কর্মস্থলে যাওয়ার পর আনিকা তার দুই সন্তানকে হত্যা করেন। পরে তিনি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদিকে মা, মেয়ে ও ছেলের ময়নাতদন্ত বুধবার সম্পন্ন হবে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি