শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সীমান্তে ভারতীয়দের গণপিটুনীতে বাংলাদেশি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

b8b388f68a7a11003bfdfadf647bde34-siman

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার সীমান্তে ভারতীয়দের হামলায় নিহত জসিম উদ্দিন (৪২) নামের এক বাংলাদেশির লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেল ৪ টায় পতাকা বৈঠক শেষে শংকুচাইল সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হয়।
১১ জানুয়ারী বুধবার ভোরে শংকুচাইল সীমান্তের ভারতের অভ্যন্তরে গ্রামবাসীর গণপিটুনীতে বাংলাদেশি নাগরিক জসিম মারাত্নকভাবে আহত হলে বিএসএফ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার নং ২০৬৩ সংলগ্ন নো-ম্যানস ল্যান্ড এলাকায় বুধবার ভোরে ভারতীয় সীমান্ত এলাকার গ্রামবাসীরা ডাকাত সন্দেহে জসিম উদ্দিন নামের এক বাংলাদেশিকে গণপিটুনী দেয়। এতে সে মারাত্নকভাবে আহত হয়। বিএসএফ খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বক্সনগর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
পরে বিকেল ৪ টায় শংকুচাইল সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিহতের ছোট ভাই নুরে আলম জানান, আমার ভাইয়ের লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি