শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় প্রাইভেটকার চাপায় ২ নারী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে প্রাইভেটকার চাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের সঙ্গে থাকা একটি ছেলে (৯)। রোববার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে একটি বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এতে আহত হয় তাদের সঙ্গে থাকা একটি ছেলেশিশু। গুরুতর অবস্থায় ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি