শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘নেত্রী, আপনি ইঞ্জিন আমরা বগি’ শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতারা


‘নেত্রী, আপনি ইঞ্জিন আমরা বগি’ শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

275201_1
ডেস্ক রিপোর্টঃ

গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে হাসিনাকে ঘিরে অনন্য চাটুকারিতায় মেতে ওঠেন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা।

শেখ হাসিনা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ছুটিতে যেতে চান। কিন্তু এই ছুটি কি শুধু দল থেকে, নাকি সরকার ও দল—উভয় থেকে, তা অবশ্য খোলাসা করেননি তিনি।

হাসিনার এ কথা শুনে আওয়ামী লীগ নেতারা না, না বলে আওয়াজ তোলেন। একজন সাংগঠনিক সম্পাদক বলে ওঠেন, ‘নেত্রী, আপনাকে আমরা ছাড়ব না। আপনি ইঞ্জিন আর আমরা বগি। বগি কমতে পারে, বাড়তে পারে। আপনি হচ্ছেন আমাদের মূল শক্তি। ইঞ্জিন ছাড়া বগি যতই লাগান, বগি চলবে না।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো অনেক দূর নিয়ে গিয়েছি। আমি আর পারব না। আমার বয়স হয়েছে। আমি তো ডিজিটাল লিডারশিপ তৈরি করলাম। আমি অ্যানালগ চালালাম। তোমরা ডিজিটাল চালিয়ে নাও।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি