শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে এশিয়ান টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

Comilla Asian TV 5th Birth Day pic 18-01-17
দেলোয়ার হোসাইন আকাইদ ঃ
র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে এশিয়ান টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, বিএমএ’র সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, সচেতন নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব শাহ মো: আলমগীর খান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মুখর পরিবেশে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুমিল্লা প্রেসক্লাব থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুল হক, এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও সাপ্তাহিক সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও একুশে টিভি’র হুমায়ুন কবির রনি, ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও সিটিভি’র সম্পাদক ওমর ফারুকী তাপস, বাসস এর আশোক বড়ুয়া, দৈনিক ইনকিলাবের ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, টেলিভিশন জার্নলিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাভিশনের সাঈয়্যিদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলা/ এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, আরটিভি’র গোলাম কিবরিয়া, এনটিভি’র জালাল উদ্দিন, মাই টিভি’র সাইফ উদ্দিন রনি, সময় টেলিভিশনের বাহার রায়হান, দেশ টিভি’র এম ফিরোজ মিয়া, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসাইন, জিটিভি’র সেলিম রেজা মুন্সী, মোহনা টেলিভিশনের এমএ বাশার খান ও তাওহিদ হোসেন মিঠু, চ্যানেল টুয়েন্টি ফোরের আশিকুর রহমান সোহেল, ঐতিহ্য কুমিল্লার পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, চ্যানেল নাইনের তারিকুল ইসলাম শিবলী, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দ্বীপু, ,এস এস টেলিভিশনের আবু মুসা, নাগরিক টিভির দিল রুবাইয়্যাত সৌরভী, মাইটিভির নাজমুল আহসান পাখি, দীপ্ত টেলিভিশনের শাকিল মোল্লা, আরটিভির দক্ষিন প্রতিনিধি সোহরাব সুমন, চ্যানেল ২১ এর দাউদ ওমর ফারুক, মাই টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক সীমান্ত সংবাদের নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার জানে আলম মজুমদার দুলাল, দৈনিক ভোরের কাগজের রিপোর্টার আব্দুস সোবাহান, বাংলার আলোড়নের সহ সম্পাদক জুনায়েদ শিকদার তপু, দৈনিক আজকের প্রত্যাশা জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাকের সদর দক্ষিন প্রতিনিধি মিজানুর রহমান, কুমিল্লার বার্তা ডট কমের শামছুল আলম রাজন, দৈনিক পূর্বাাশার আলাউদ্দিন, আশিকুর রহমান আশিক, দৈনিক রূপসী বাংলার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, দৈনিক যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক সমকালের ফটো সাংবাদিক এনকে রিপন, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক কাজী শামীম, দৈনিক বাংলার আলোড়নের প্রধান আলোকচিত্রী সাকিব,দৈনিক শিরোনামের বিল্লাল হোসেন, কুমিল্লার দর্পনের তৌহিদ হোসেন সরকার ও আল আমিন খন্দকার, মীর মারুফ তাসিন, সরেজমিন বার্তার বশিরুল ইসলাম, দৈনিক আনন্দ বাজারের এস এম শাহাদাত, দৈনিক একুশে সংবাদের জুয়েল রানা, জাগো কুমিল্লার অমিত মজুমদার, দৈনিক সংবাদ প্রতিদিনের মাসুদ আলম, বর্তমান প্রতিদিনের রহমত খন্দকার পলাশ, জাহিদ হাসান কাইয়ুম, আনোয়ার হোসেন, দৈনিক আজকালের খবরের ফারুক মজুমদার, টেলিভিশন ক্যামেরাপার্সন মমিনুল হক, সালাউদ্দিন সুমন, শরীফ উদ্দিন শান্ত, ফয়সাল আহমেদ, খন্দকার এমরান হোসেন, কামরুল হাসান, অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশন দর্শক ফোরামের মোঃ কাশেদুল হক চৌধুরী, এরশাদুল হক, মোঃ রাজীব, শামস্ তাবরীস, দোকান মালিক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, রূপায়ন গ্রুপের এক্সিকিউটিভ অফিসার মোঃ কামাল উদ্দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি